সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী আনিসুল হক

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০২:৩২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০২:৩৩:২০ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী আনিসুল হক
স্টাফ রিপোর্টার::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আনিসুল হক।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের সময় আনিসুল হকের সাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরম সংগ্রহ শেষে আনিসুল হক বলেন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। এই আসনের মানুষ নির্বাচনে ভোট প্রদানের জন্য প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। মানুষের জীবনমানের উন্নয়নের জন্য, মানুষের বাকস্বাধীনতা ও অধিকার আদায়ের জন্য এই নির্বাচন। আমরা বিশ্বাস করি সুনামগঞ্জ-১ আসনের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, সুনামগঞ্জ-১ আসনটি জেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। আনিসুল হক বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু