সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সারাদেশে ৮ দিনে গ্রেপ্তার ৬৫১৮

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:২২:২৩ পূর্বাহ্ন
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সারাদেশে ৮ দিনে গ্রেপ্তার ৬৫১৮
সুনামকণ্ঠ ডেস্ক :: ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে সারাদেশে গত ৮দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৫৬টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার উদ্ধার করা হয়। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সারাদেশ থেকে গত ৮দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার ও ৫৬ টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার উদ্ধার করা হয়। এই অভিযান পরিচালনা করতে ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট বসানো হয়েছে। গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দেশজুড়ে এ অভিযান শুরু হয়। প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান শুরু করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ