সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:১৫:৫৭ পূর্বাহ্ন
৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। অভিযানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাসহ মোট ১৫ জন সদস্য এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো. কামালের নেতৃত্বে ১৪ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। সব মিলিয়ে যৌথ অভিযানে ৩০ জন সদস্য অংশ নেন। এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় পণ্য প্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও ফুচকা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক