৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ
- আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:১৫:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:১৫:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
অভিযানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাসহ মোট ১৫ জন সদস্য এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো. কামালের নেতৃত্বে ১৪ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। সব মিলিয়ে যৌথ অভিযানে ৩০ জন সদস্য অংশ নেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় পণ্য প্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় জিরা ও ফুচকা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ