সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

মাছ শিকারের জন্য কাংলার হাওরে বিল সেচ, শত একর বোরো জমি অনাবাদি থাকার শঙ্কা

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:১৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:১৪:৫০ পূর্বাহ্ন
মাছ শিকারের জন্য কাংলার হাওরে বিল সেচ, শত একর বোরো জমি অনাবাদি থাকার শঙ্কা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কাংলার হাওরে মাছ শিকারের কারণে বিলের পানি ছেড়ে দেওয়ায় প্রায় একশ একর (প্রায় ৪০.৫০ হেক্টর) বোরো জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের অভিযোগ, সাব-ইজারাদার বদর উদ্দিন মাছ ধরার উদ্দেশ্যে কাংলার হাওরের বিলের পানি ছেড়ে দেওয়ায় বোরো জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সময়মতো বোরো ধান রোপণ করা যাচ্ছে না এবং চরম ঝুঁকিতে পড়েছে চলতি মৌসুমের আবাদ। কাংলার হাওরটি সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের পাশেই অবস্থিত। কৃষকদের দাবি, হাওরের ওপরের দিকে চাওখা বিল ও সিঙ্গির দাইড় বিলের মধ্যবর্তী অংশে থাকা বিলের পানি ছেড়ে দেওয়ার কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সময়মতো পানি না পাওয়ায় রোপণ করা যায়নি বোরো ফসল। এতে বোরো ফসল আবাদে চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। হরিনাপাটি গ্রামের কৃষক ইউসুফ আলী জানান, সিংগির দাইড় বিলের ইজারাদার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের হারু মিয়া। হারু মিয়া সাব লীজ দেন হরিনাপাটি গ্রামের সাবেক রঙ্গারচর ইউপি সদস্য বদর উদ্দিনকে। হরিনাপাটি গ্রামের রফিক মিয়া, শমশের আলী জানান, হরিনাপাটি গ্রামের নিকটবর্তী কাংলার হাওরের উঁচু বোরো জমি আমরা প্রত্যেক বছর শিঙ্গির দাইড় জলাশয়ের পানি দ্বারা চাষাবাদ করে থাকি। এ বছর পানির অভাবে উঁচু বোরো জমি চাষাবাদ করা যায়নি। আব্দুর রউফ, কালা মিয়া, কনু মিয়া জানান, যেগুলো চাষাবাদ করা হয়েছে, সেগুলো পানির অভাবে কিছুদিনের মধ্যে শুকিয়ে চৌচির হয়ে যাবে। এর সমাধান না হয় তাহলে ধান হবে না। এনিয়ে দুশ্চিন্তায় আছি। অভিযোগের বিষয়ে সাব-ইজারাদার বদর উদ্দিন বলেন, আমি কোনোভাবেই জড়িত নই। যার নামে বিল আছে তার সাথে কথা বলুন। সুনামগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, এই বিষয়ে আমাকে কোনো কৃষক এখনও কিছুই জানাননি। খোঁজ নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী