সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
জাতীয় সংসদ নির্বাচন

কলিম উদ্দিন মিলনসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:০৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:২৪:৩৬ পূর্বাহ্ন
কলিম উদ্দিন মিলনসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার ::
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার দুটি আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন রোববার (২১ ডিসেম্বর) তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন এবং ছাতক উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম।
অপরদিকে, সুনামগঞ্জ-৩ আসনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আরও দুইজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার দুপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে তিনি জগন্নাথপুর পৌর পয়েন্টে উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক আলী আছগর ইমনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি