সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
ঠান্ডা জনিত রোগের প্রকোপ বাড়ছে

হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে চলছে চিকিৎসা

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৭:৪৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৭:৫০:৩৫ পূর্বাহ্ন
হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে চলছে চিকিৎসা
স্টাফ রিপোর্টার ::
দেশের পিছিয়ে পড়া জেলা সুনামগঞ্জ। হাওরের এই জেলা প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। প্রান্তিক এই জেলায় শীতের শুরুতেই ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে হাসপাতালে আসা রোগীর সংখ্যা। এতে জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র সুনামগঞ্জ সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতালে আগের চেয়ে শিশু ও বয়স্ক রোগীর চাপ তুলনামূলক বেশি। বিশেষ করে হাওরাঞ্চলের মানুষজন শীতজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন। নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় ওয়ার্ডগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ড ও মেডিসিন ওয়ার্ডে শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক রোগীকে মেঝেতে চাদর বা ম্যাট্রেস পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে।
ঠান্ডা-জনিত রোগে নিজের ছোট্ট শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি সদর উপজেলার নুরুল্লা গ্রামের আব্দুল মতিন বলেন, হাসপাতালের অবস্থা ভয়াবহ। পা ফেলার মতো জায়গা নেই, শুধু রোগী আর রোগী। আমার বাচ্চাকে নিয়ে দুদিন আগে এসেছি। কোনরকম একটা সিট পেয়েছি। চিকিৎসা চলছে। এখনো কোন পরিবর্তন নেই। মারাত্মক ভোগান্তিতে আছি।
হাসপাতালে ভর্তি আরেক রোগীর স্বজন জিহান আহমদ বলেন, শীত বাড়তেই আমার শিশুটি শ্বাসকষ্টে ভুগছে। হাসপাতালে এসে দেখি শয্যা নেই, মেঝেতেই থাকতে হচ্ছে। পরিবেশও ভালোনা। বাচ্চাটাকে নিয়ে দুশ্চিন্তায় আছি।
এ ব্যাপারে কথা হলে সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সুমন বণিক বলেন, শীতের শুরুতে হাসপাতালে ঠান্ডা-জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রেখেছি। তবে রোগীর চাপ খুব বেশি। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। শিশুদের অভিভাবকদের পরামর্শ দেব তারা যেন এই ঠান্ডা-থেকে শিশুকে মুক্ত রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ