সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ধানক্ষেতে কঙ্কাল, কাঁচির সূত্রে খুনের রহস্য উদ্ঘাটন

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১২:০৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১২:০৫:৫৯ পূর্বাহ্ন
ধানক্ষেতে কঙ্কাল, কাঁচির সূত্রে খুনের রহস্য উদ্ঘাটন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ধানক্ষেতে উদ্ধার হওয়া একটি মানবকঙ্কালকে ঘিরে তিন মাস আগের লোমহর্ষক হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। খুনে ব্যবহৃত একটি কাঁচির সূত্র ধরে নিহতের খালাতো ভাই অপ্রাপ্তবয়স্ক কিশোরকে তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে নিজের হাতে হত্যার ভয়ংকর বর্ণনা দিয়েছে। ঘটনাটি ঘটে সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের রাওঠিয়া বিল এলাকায়। গত ১৪ ডিসেম্বর ধান কাটার সময় কৃষকের চোখে পড়ে একটি মানবকঙ্কাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালের পাশে ছেঁড়া জামা ও একটি কাঁচি পাওয়া যায়। পরে সোনাপুর গ্রামের আব্দুর রশিদ কঙ্কালটি তার তিন মাস আগে নিখোঁজ হওয়া ছেলে মারজানের বলে শনাক্ত করেন। এদিকে, কঙ্কালের পাশে পাওয়া কাঁচির সূত্র ধরে তদন্তে নামে পুলিশের চৌকস দল। প্রযুক্তির সহায়তায় গত ১৯ ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ এলাকা থেকে ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৫ বছরের এক কিশোরকে আটক করে পুলিশ। আটককৃত কিশোর নিহত মারজানের ঘনিষ্ঠ আত্মীয় বলে জানাযায়। ওই কিশোর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজের হাতে খুন করার লোমহর্ষক বর্ণনা দেন। এ জবানবন্দিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানাযায়, সোনাপুর গ্রামের বালিহাটির মারজান এবং ওই কিশোর আত্মীয় ও সমবয়সী হওয়ায় সব সময় একত্রেই তাদের চলাফেরা। গেল ২৯ সেপ্টেম্বর রাতে নির্জন রাওঠিয়া বিল এলাকায় যায় দু’জন। এ সময় ওই কিশোরের সাথে থাকা কাঁচি দিয়ে মারজানকে উপর্যুপরি আঘাত করে অচেতন অবস্থায় ধান ক্ষেতে ফেলে আসে। এদিকে, মারজানকে না পেয়ে স্বজনরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এতোকিছুর পরও মুখ খুলেনি ঘাতক ওই কিশোর। পরবর্তীতে তিন মাস পর কঙ্কাল উদ্ধার হলে গা ঢাকা দেয় সে। প্রযুক্তির সাহায্যে হত্যার সাথে জড়িত ওই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে হত্যার রহস্য উদ্ঘাটন হলে হত্যার পেছনে অন্যকোনো কারণ আছে কি-না তা জানতে অধিকতর তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ। অপরাধী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সংবেদনশীলতার সাথে তদন্ত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ধানক্ষেতে উদ্ধার হওয়া কঙ্কালের রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর ছিল। প্রযুক্তির সহযোগিতায় হত্যার সাথে জড়িত কিশোরকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। অপরাধী নিহতের ঘনিষ্ঠ আত্মীয়। মাদক সংক্রান্ত কারণে হত্যাকা-টি ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনাটি অধিকতর তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪