সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার উদীচী কার্যালয়ে আগুন

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:৪৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:৪৬:৩৮ পূর্বাহ্ন
এবার উদীচী কার্যালয়ে আগুন
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলার পরদিনই আগুন লাগল ঢাকার তোপখানা সড়কে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে। পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে উদীচীর একাংশের সাধারণ স¤পাদক অমিত রঞ্জন দে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকা-ের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এক সপ্তাহ আগে হামলায় গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গত বৃহ¯পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই হত্যাকা-কে পুঁজি করে মধ্যরাতে কারওয়ান বাজারে প্রথম আলো, ডেইলি স্টারে সন্ত্রাসী আক্রমণ হয়। একই সময় হামলা হয় ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও। এক দিন বাদে শুক্রবার রাত আটটার দিকে তোপখানা সড়কে উদীচী কার্যালয়ে অগ্নিকা-ের খবর আসে। পাঁচতলা একটি ভবনের দোতলায় তাদের কার্যালয়। উদীচীর একাংশের সাধারণ স¤পাদক অমিত দে গণমাধ্যমকে বলেন, রাত পৌনে আটটার দিকে কার্যালয়ে প্রথম ভাঙচুর করা হয়। এরপর সেখানে আগুন দেওয়া হয়েছে। তিনি সেখানে যাচ্ছেন। অমিত দে বলেন, প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে আগুন দেওয়ার ধারাবাহিকতায় উদীচী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। রাত সাড়ে আটটার দিকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী