সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

দিরাইয়ের তিনটি পরিবারকে ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে মুক্তি দিন

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:২৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:২৯:৪২ পূর্বাহ্ন
দিরাইয়ের তিনটি পরিবারকে ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে মুক্তি দিন
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামে কাঁটাতারের বেড়া দিয়ে তিনটি পরিবারকে কার্যত অবরুদ্ধ করে রাখার ঘটনা আমাদের সমাজ ও প্রশাসনের জন্য গভীর উদ্বেগের বিষয়। জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ২৫ জন মানুষ, যাদের মধ্যে নারী ও স্কুলগামী শিশুও রয়েছে, মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এ ঘটনা শুধু অমানবিকই নয়, সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘনেরও শামিল। সংবাদে উঠে এসেছে, আদালতের নিষেধাজ্ঞামূলক আদেশ থাকা সত্ত্বেও স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে। আদালতের নির্দেশনার মূল উদ্দেশ্য যেখানে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সেখানে সেই নির্দেশনাকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আইন কখনোই কাউকে অবরুদ্ধ করার হাতিয়ার হতে পারে না। আরও উদ্বেগজনক হলো- একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সদস্য মানেই জনগণের প্রতিনিধি, যাঁর দায়িত্ব মানুষের অধিকার রক্ষা করা, বিরোধের ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখা। অথচ অভিযোগ সত্য হলে তা জনপ্রতিনিধিত্বের মৌলিক চেতনার সঙ্গে স¤পূর্ণ সাংঘর্ষিক। এই ঘটনায় স্থানীয়দের নীরবতাও আমাদের ভাবিয়ে তোলে। ‘প্রভাবশালী’ পরিচয়ের কারণে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না - এটি আইনের শাসনের জন্য অশনিসংকেত। ভয় ও প্রভাবের সংস্কৃতি চলতে থাকলে দুর্বল ও সাধারণ মানুষই বারবার বঞ্চিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিশুদের ভবিষ্যৎ, ঘর থেকে বের হতে না পারা নারীদের নিরাপত্তা এবং একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপন - সবকিছুই এখানে প্রশ্নের মুখে। এটি কোনো ব্যক্তিগত বিরোধের বিষয় নয়; এটি রাষ্ট্রের দায়িত্ব ও প্রশাসনিক কার্যকারিতার পরীক্ষা। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের অবিলম্বে নিরপেক্ষ ও কার্যকর হস্তক্ষেপ জরুরি। ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে, কাঁটাতারের বেড়া অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের ভূমি বিরোধ নিরসনে আইনি ও প্রশাসনিক মধ্যস্থতা প্রয়োজন। একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিক কাঁটাতারের বেড়ায় বন্দী থাকবে - এটি মেনে নেওয়া যায় না। আইন ও জনপ্রতিনিধিত্ব যদি সাধারণ মানুষের পক্ষে না দাঁড়ায়, তবে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা দুর্বল হয়ে পড়ে। দিরাইয়ের এই ঘটনা দ্রুত ও ন্যায়সংগতভাবে সমাধান হোক - এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা