সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে আরও ৪ ইউপিতে গণশুনানি

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৭:৩৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৭:৩৯:৫৫ অপরাহ্ন
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে আরও ৪ ইউপিতে গণশুনানি
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত করার লক্ষ্যে আরও ৪ ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাহিরপুর সদর, বড়দল দক্ষিণ, বাদাঘাট ও বালিজুরি ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। গণশুনানিতে কৃষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গণশুনানিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন এবং এতে প্রকৃত কৃষকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব এবং উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, সিএনআরএস কর্মকর্তা ও জেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য সাইফুল চৌধুরি, কৃষক সামায়ুন, আবু জহর, জুয়েল, রায়হান উদ্দিন। গণশুনানিতে উপজেলা মনিটরিং কমিটির সদস্য, কৃষকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ প্রক্রিয়ায় পিআইসি গঠন করা হবে। কোনো তদবির বা অনৈতিক সুযোগ এখানে কাজ করবে না; প্রকৃত কৃষকরাই কমিটিতে স্থান পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর