সুনামগঞ্জ , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল, আর্থিক অনুদান প্রদান দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস উগ্র মতাদর্শের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে হাওর বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক নষ্ট হওয়ার পথে হাজারো হেক্টর জমির ধান ‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা তাহিরপুরে সেতুর অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগে চার গ্রামের মানুষ ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম

সবজিতে ফিরেছে স্বস্তি

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৯:৫০:০৫ পূর্বাহ্ন
সবজিতে ফিরেছে স্বস্তি
স্টাফ রিপোর্টার ::
শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জের বাজারে টাটকা ও সতেজ সবজির সরবরাহ বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দামে। গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে অধিকাংশ সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে ভোক্তাদের নাগালের মধ্যে এসেছে। সাধারণত অক্টোবর মাসে কিছু শীতকালীন সবজি বাজারে এলেও নভেম্বরের শেষ দিকে সব ধরনের সবজির সরবরাহ বাড়ে। তবে শুরুতে সরবরাহ কম থাকায় দাম থাকে চড়া। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। সবজি উৎপাদনে এগিয়ে থাকা জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ অন্যতম। এ জেলায় লাউ, শিম, মূলাসহ বিভিন্ন সবজির চাষ ও ফলন ভালো হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব স্পষ্ট।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা যায়, টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। বর্তমানে নতুন আলু কেজি ৮০ টাকা, পুরোনো আলু ৩০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, টমেটো ১০০ টাকা, করলা ১০০ টাকা, শালগম ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, কচুর লতি ১০০ টাকা, শসা ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ৮০ টাকা এবং ক্যাপসিকেম ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়া লেবু প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকা, লাল শাক চার মুঠা ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, লাল শিম ৪০ টাকা, দিনারপুরি শিম ৫০ টাকা ও গলগাদা শিম ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা তিতাস পাল জানান, শীতের শুরুতে সবজির দাম বেশি থাকলেও এখন বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি বলেন, ১৫-২০ দিন আগেও ফুলকপি ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন তা ৪০-৪৫ টাকায় নেমে এসেছে। আলুর দামও কেজিতে ২০-২৫ টাকা কমেছে। শুধু টমেটোর দাম এখনও তেমন কমেনি। আগামী কয়েক দিনের মধ্যে সবজির দাম আরও ১০-১৫ টাকা কমতে পারে।
ক্রেতা মো. সালমান মিয়া বলেন, শীতকালে কয়েক মাস আমরা টাটকা সবজি পাই। তবে মৌসুমের শুরুতে দাম বেশি থাকায় সাধারণ মানুষের কষ্ট হয়। এখন দাম কমায় স্বস্তি পেয়েছি। এদিকে, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দামও কমেছে। কয়েকদিন আগেও যেখানে পেঁয়াজ কেজি ১১০-১১৫ টাকা ছিল, বর্তমানে তা ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম অবশ্য আগের মতোই স্থিতিশীল রয়েছে। দেশি রসুন কেজি ১১৫-১২০ টাকা এবং আমদানিকৃত ভারতীয় রসুন ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে শীতের শুরুতেই সবজির বাজারে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা

দায়সারা বাঁধে ফসলহানির শঙ্কা