সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৯:৪৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৯:৪৭:১১ পূর্বাহ্ন
জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক জামালগঞ্জ যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, জামালগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত জয়নাল আবেদীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রইছ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রব।
আলোচনায় অতিথিবৃন্দ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা-২)এর মাধ্যমে অভিবাসীদের নিয়ে রি-ইন্ট্রিগ্রেশন ও বৈধপথে বিদেশ গমন সম্পর্কে গণসংযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন, ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিংহ, আনসার ভিডিপি কর্মকর্তা মো. খালেদ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, বিভিন্ন পেশাজীবী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রবাস ফেরত ভুক্তভোগী ও ব্র্যাকের উপকারভোগিদের মধ্যে বক্তব্য রাখেন মো. মনিরুজ্জান, মো. ফয়সল, ময়না বেগম, সাবিকুন নাহার।
প্রবাস বন্ধু ফোরাম থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক বাদল কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স