সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দোয়ারাবাজারে জমি বিরোধ : আদালতের আদেশ উপেক্ষার অভিযোগ

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জমি বিরোধ : আদালতের আদেশ উপেক্ষার অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনোয়ারা বেগম অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইকপাড়া গ্রামের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে। বিরোধের প্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, দোয়ারাবাজার জোন, সংশ্লিষ্ট জমিতে রিসিভার নিয়োগের আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, উক্ত জমিতে কোনো পক্ষেরই প্রবেশ কিংবা কোনো ধরনের নির্মাণ বা কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগে বলা হয়, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও একই ইউনিয়নের উত্থিংগেরগাঁও গ্রামের ইসলাম উদ্দিন সরকারি আদেশ অমান্য করে বিতর্কিত জমিতে ঘর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে আদালতের আদেশ কার্যকর না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে বলে দাবি করেন মনোয়ারা বেগম। তবে অপরপক্ষ ইসলাম উদ্দিন বলেছেন, আমার সমস্ত বৈধ কাগজপত্র আছে এবং আদালতের রায় আমার পক্ষে আসছে। আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আদালতের রায়ের কাগজপত্র জমা দিয়েছি। জানা গেছে, গত ১৯ নভেম্বর ২০১৮ইং তারিখে প্রদত্ত আদালতের আদেশে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জকে উক্ত জমির রিসিভার হিসেবে নিয়োগ করা হয়। আদেশ কার্যকর হওয়ার পর থেকে তফসিলভুক্ত জমির ওপর সরকারি নিয়ন্ত্রণ বলবৎ রয়েছে। আদালতের আদেশে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ উক্ত জমিতে প্রবেশ করলে কিংবা কোনো কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পক্ষ দ্রুত আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম বলেছেন, উভয় পক্ষের জমি সংক্রান্ত বিরোধ আছে। এটি বিজ্ঞ আদালতের বিষয়, বিজ্ঞ আদালতের আদেশই চূড়ান্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স