সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জয়নগর বাজার থেকে ৩৬ লাখ টাকার ভারতীয় নাসির বিড়ি জব্দ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:১৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:১৮:২১ অপরাহ্ন
জয়নগর বাজার থেকে ৩৬ লাখ টাকার ভারতীয় নাসির বিড়ি জব্দ
স্টাফ রিপোর্টার:: একদিনের ব্যবধানে সদর উপজেলার জয়নগর বাজারের ৩টি গোদাম থেকে জব্দ হলো আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ নাসির বিড়ি জব্দ করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রতন সেখ। অভিযানে অংশ নেন পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ, উপ-পরিদর্শক অভিজিত ভৌমিক ও উপ-পরিদর্শক জহির আহমেদ সহ পুলিশের একটি টিম। অভিযান চালিয়ে ৫ লাখ ৪ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ টাকা জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রতন সেখ বলেন, চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স এর ধারাবাহিকতায় দুইদিনে একই জায়গা থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও ভারতীয় পণ্য জব্দ করেছে সদর থানা পুলিশ। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি বলেন, জয়নগর বাজারের মানুষ পুলিশকে যেভাবে সহযোগিতা করেছে সবাইকে এরকম এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ