সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুই ইউপিতে গণশুনানি

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:০৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:১২:৫১ অপরাহ্ন
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুই ইউপিতে গণশুনানি
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলার শ্রীপুর (উত্তর) ও শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। গণশুনানিতে কৃষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গণশুনানিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন এবং এতে প্রকৃত কৃষকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব এবং উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো: মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিএনআরএস কর্মকর্তা ও জেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য সাইফুল চৌধুরি, শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, শ্রীপুর (দ:) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম, স্থানীয় কৃষক সোহেল মিয়া, ছাফিদুল ও হালিম মিয়া।
গণশুনানিতে উপস্থিত ছিলেন, উপজেলা মনিটরিং কমিটির সদস্য (মৎস্য প্রতিনিধি) শাহিন আলম, সদস্য (কৃষক প্রতিনিধি) মশিউর রহমান, সদস্য (গণ্যমান্য ব্যক্তি) নুরুল ইসলাম প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ প্রক্রিয়ায় পিআইসি গঠন করা হবে। কোনো তদবির বা অনৈতিক সুযোগ এখানে কাজ করবে না; প্রকৃত কৃষকরাই কমিটিতে স্থান পাবেন। ##

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স