সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো : তারেক রহমান

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:৫৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:৫৩:১৪ পূর্বাহ্ন
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজেও তার দেশে ফেরার তারিখ উল্লেখ করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেছেন, ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি। একইসঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনও ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান। কেউ যেন বিমানবন্দরে না যান - এমন অনুরোধ করেন তিনি। লন্ডনে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দুমাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব, তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারেক রহমান বলেন, আমি কোনও স্বপ্নের মধ্যে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে। তিনি বলেন, খাদের কিনারা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছিলেন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে দলটি। তবে সামনে পথ অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, সামনের পথ অসম্ভব কঠিন। কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যদি কঠিন পথ পাড়ি দিতে চাই। কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরার জন্য এসময় তিনি উপস্থিতির উদ্দেশে বলেন, আমি কি কিছু সময় পাবো? উপস্থিত অনেকে ‘সারা রাত’ বললে তারেক রহমান যোগ করেন, সারা রাত পারবো না ভাই। সকালে কাম আছে, আপনাদেরও কাম আছে। এরপর তারেক রহমান ৩১ দফার বিষয়ে আলোচনা শুরু করেন। নির্বাচনি পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের অসচ্ছল পরিবারের জন্য মাইক্রোচিপ সংযুক্ত ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা পরিবারের গৃহকর্ত্রীদের হাতে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। একপর্যায়ে তারেক রহমান তার পেছনে দাঁড়ানো নেতাদের সরে যেতে অনুরোধ করেন। এরপর আলোচনা চালিয়ে যাবেন কিনা, জানতে চান। শ্রোতাদের সম্মতি পেয়ে আবারও পরিবার কার্ড ও কৃষক কার্ড নিয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের জন্য সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকার গঠন করলে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন। নতুন করে ‘কুঁড়ি’ টেলিভিশন অনুষ্ঠান সাজানো হবে এবং সেখানে খেলাধুলাকে যুক্ত করা হবে বলেও জানান তিনি। প্রবাসীদের জন্য ভাষা শিক্ষার সুবিধা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তারেক রহমান। স্বাস্থ্যসেবা উন্নয়নে রোগ প্রতিরোধে জোরালো ভূমিকা রাখার পরিকল্পনার পাশাপাশি হেলথ সেক্টরে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ চালুর কথাও জানান তিনি। দেশের মানুষ যেন তিন থেকে ছয় মাসের মধ্যে এসব উদ্যোগের সুফল পায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়াতে সরকারি সহযোগিতার পরিকল্পনার কথা জানান। এ ক্ষেত্রে ছোট ছোট ওয়ার্কস্পেস, ফ্রি ওয়াই-ফাই এবং ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীদের বিশাল ভূমিকা রয়েছে। সামনে সময় সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারলেই একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী