সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

রশীদ আলী গার্লস স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন
রশীদ আলী গার্লস স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে অবস্থিত ‘রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল’-এ মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী সমাজকর্মী মোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুন নূর। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন নয়; বরং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভরশীল মানবস¤পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোরশেদ আলম বলেন, গ্রামীণ পর্যায়ে মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলো নতুন প্রজন্মের মাঝে ইতিহাসচেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান দোয়ারাবাজার উপজেলায় নারীশিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য