সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

মহান বিজয় দিবস উদ্যাপিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:১৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:১৫:৪৭ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস উদ্যাপিত
স্টাফ রিপোর্টার :: ১৬ ডিসেম্বর - বাঙালি জাতির গৌরবের দিন, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। সেই ইতিহাসের চেতনা বুকে ধারণ করে সুনামগঞ্জে এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় দিনের কর্মসূচি। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। তিনি প্যারেড পরিদর্শন করেন, কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, পিপিএম। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে, মহান বিজয় দিবসকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করে বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান বক্তারা। বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর সন্ধ্যার পর ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বিজয়ের উৎসব আরও রঙিন হয়ে ওঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ ছড়িয়ে দেন দর্শক-শ্রোতাদের মাঝে। এছাড়া সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র শহরের নতুনপাড়াস্থ ফারিয়া একাডেমি প্রাঙ্গণে ‘বিজয় ৭১’ অনুষ্ঠানের আয়োজন করে। নৃত্য, গীত, কবিতায় আয়োজিত অনুষ্ঠানে একাত্তরের বীর শহীদদের স্মরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪