সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন
ঝুঁকিতে পড়বে ৫ হাজার একর জমির ফসল

দেখার হাওরের গুরুত্বপূর্ণ অংশে নেয়া হয়নি বাঁধ নির্মাণ প্রকল্প

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:১৬:৩২ পূর্বাহ্ন
দেখার হাওরের গুরুত্বপূর্ণ অংশে নেয়া হয়নি বাঁধ নির্মাণ প্রকল্প
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন সংলগ্ন দেখার হাওর এলাকায় বেড়িবাঁধ না থাকায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা। আগাম বন্যার আশঙ্কায় তারা দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। জানা গেছে, দেখার হাওরের লক্ষণশ্রী ইউনিয়নের অংশে অবস্থিত শাহপাথারিয়া বিল, কাইমা বিল ও দাপা বিলে চলতি মৌসুমে কোনো ফসলরক্ষা বাঁধ বা পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করা হয়নি। অথচ গত বছর এসব এলাকায় ছয়টি পিআইসি গঠন করে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। এবার পিআইসি না থাকায় প্রায় পাঁচ হাজার একর ফসলি জমি ঝুঁকির মুখে পড়বে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, খইপারা গাঙ দিয়ে শহর ও আশপাশের এলাকার পানি প্রবাহিত হয়। বর্ষা বা অতিবৃষ্টিতে এ গাঙের পানি ফুলে উঠে নিচু এলাকার বোরো জমিতে জলাবদ্ধতার সৃষ্টি করে। গত বছর বাঁধ থাকায় ফসল রক্ষা সম্ভব হলেও এবার বাঁধ না থাকায় বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তারা হাতিরকান্দা থেকে বৈরাগীর বাঁধ পর্যন্ত ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান। এ বিষয়ে ছলিমপুর গ্রামের কৃষক আব্দুল হান্নান, নীলপুর গ্রামের লিয়াকত আলী, রাবার বাড়ি গ্রামের নাছির মিয়া, সৈয়দুর রহমান, জমির আলী, মতিন মিয়া ও রিপন মিয়া, তাজপুর গ্রামের রফিকুল আলম ও আইয়ূব আলী এবং গোবিন্দপুর গ্রামের আক্তার হোসেনসহ অনেক কৃষক উদ্বেগ প্রকাশ করেন। স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, এবার বাঁধ না থাকায় কৃষকরা ফসলহানির আশঙ্কা করছেন। অতিবৃষ্টি হলে খইপারা গাঙের পানি ফুলে উঠে ফসলহানির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত বেড়িবাঁধ নির্মাণ জরুরি। ইউপি সদস্য মনোয়ার হোসেন বলেন, প্রতিবছর আমাদের এই হাওরে পিআইসি দেওয়া হতো। কিন্তু এবার দেওয়া হয়নি। এতে আমরা বড় ঝুঁকিতে পড়েছি। ইউপি সদস্য মনির হোসেন বলেন, এবার যদি বাঁধ নির্মাণ না হয়, তাহলে আমাদের ফসল রক্ষা করা সম্ভব হবে না। লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, দেখার হাওরে বেড়িবাঁধ না থাকায় কৃষকেরা হতাশ। তবে পিআইসি নিয়ে কোনো শুনানী হয়নি। আমরা আশাকরি উপজেলা প্রশাসন সুদৃষ্টি দেবেন। আমরা দ্রুত বাঁধ নির্মাণের জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, দেখার হাওর আমাদের নজরদারির মধ্যে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সার্ভে চলমান আছে। বিষয়টি আমি দেখবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ