সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে: এমপি প্রার্থী আনিসুল হক

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:১৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:১৫:৫০ অপরাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে: এমপি প্রার্থী আনিসুল হক
স্টাফ রিপোর্টার ::
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষিত বেকার যুবকদের জন্য এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। একইসঙ্গে তিনি প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, চিকিৎসা কার্ড, এবং কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলেও জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তাহিরপুর সদর বাজার থেকে একটি বিজয় মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন নেতাকর্মীরা। জনকল্যাণে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, বিএনপি ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এলে নারীদেরকে নারী জাগরণের জন্য ভিন্ন আঙ্গিকে সাজানো হবে। প্রত্যেকটা ফ্যামিলিতে একটা ফ্যামেলি কার্ড দেওয়া হবে। প্রত্যেকটা পরিবারকে একটা করে চিকিৎসা কার্ড প্রদান করা হবে। প্রত্যেকটা কৃষককে একটা করে কৃষি কার্ড প্রদান করা হবে। বিএনপি ক্ষমতায় এলে ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সরকারি ভাতার আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, মানুষের কল্যাণে, মানুষের জীবনমানের উন্নয়নের পরিবর্তনের জন্য, এই অঞ্চলের শিক্ষা খাতের পরিবর্তনের জন্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য, চিকিৎসার মান উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। একইসাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, আবুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪