সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:১২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:১৯:০৮ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে জেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কাংলার হাওরের ১নং পিআইসির কাজের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটি। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এ বছরও জেলার ১২টি উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে কয়েকটি হাওরে সময়মতো পানি না নামায় কিছু বাঁধের কাজ দেরিতে শুরু করতে হয়েছে। ফলে একযোগে সব পিআইসি’র কাজ শুরু করা সম্ভব হয়নি। যেসব হাওরে পানি কমবে, সেসব হাওরেই পর্যায়ক্রমে বাঁধ নির্মাণ কাজ শুরু হবে। তিনি বলেন, কাংলার হাওরের প্রথম পিআইসির বাঁধ নির্মাণ কাজ আজ উদ্বোধন করা হলো। পিআইসি সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, ১৫ দিনের মধ্যে কাজটি স¤পন্ন করতে হবে। কারণ এটি শুধু একটি ফসল রক্ষা বাঁধ নয়, বরং স্থানীয় মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবেও ব্যবহৃত হয়। তাই কাজটি অত্যন্ত গুরুত্বসহকারে ও সময়মতো শেষ করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, নির্বাচনী সময়কালেও বাঁধ নির্মাণ কাজ অব্যাহত থাকবে। কর্মকর্তারা একদিকে যেমন নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তেমনি একই সঙ্গে বাঁধ নির্মাণ কাজের তদারকিও করবেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মামুন হাওলাদার জানান, সারা জেলায় মোট ৫১০টি স্কিমের আওতায় ৬৫০টি পিআইসি গঠন করা হয়েছে। এসব স্কিম বাস্তবায়নে ১০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২৫ কোটি টাকা। নির্ধারিত সময়ের মধ্যেই জেলার সব ফসল রক্ষা বাঁধের কাজ স¤পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, আগামী বোরো মৌসুমের আগে ফসল রক্ষায় গুরুত্ব দিয়ে সব বাঁধ নির্মাণ ও মেরামত কাজ সর্বোচ্চ স্বচ্ছতা ও মান বজায় রেখে স¤পন্ন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা বেগম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও খায়রুল ইসলাম, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী, পিআইসি সদস্য, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর