সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
পৈন্দা নরুল্লা সেচ স্কিমে অচলাবস্থা

বিএডিসি’র সিদ্ধান্তের বিরুদ্ধে কমিটির লিখিত অভিযোগ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:০৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:০৬:৫৮ পূর্বাহ্ন
বিএডিসি’র সিদ্ধান্তের বিরুদ্ধে কমিটির লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নরুল্লা গ্রামে বিএডিসি’র সেচ নিয়ে মামলাসহ নানা জটিলতায় মওসুম পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সংশ্লিষ্ট অফিসের ছাড়পত্র, বিএডিসি’র ভাড়া, পল্লীবিদ্যুতের আগাম বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও বর্তমান কমিটিকে তুচ্ছ অভিযোগে কাজ করতে বাধা দেওয়ায় সম্ভাবনাময় কৃষি প্রকল্পে অচলাবস্থা শুরু হয়েছে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মওসুমে ধান রোপন নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। জানা গেছে, নুরুল্লা গ্রামে ২০২১ সাল থেকে পৈন্দা-নরুল্লা সেচস্কিম সুরমা নদী থেকে সেচযন্ত্র লাগিয়ে চাষাবাদ করছে। এতে এলাকার কয়েকশ কৃষক হাজার একর জমি চাষাবাদ করে কৃষিতে বিরাট ভূমিকা রাখছেন। সম্প্রতি এ নিয়ে গ্রামের কৃষকদের মধ্যে বিরোধ দেখা দিলে বিএডিসি তুচ্ছ অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারীদের নিয়ে একতরফা তদন্ত করে বর্তমান কমিটিকে পরিবর্তনের মত দেয়। এই বিষয়টি অবগত হয়ে বর্তমান কমিটির ম্যানেজার হোসাইন আহমদ সিনিয়র সহকারী জজ আদালতে সেচকাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাাখিলের নির্দেশনা দেন। গত ১১ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী কাজি হোসেন আর রাফি উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দেন। এই প্রতিবেদনে বর্তমান কমিটিকে বাদ দিয়ে তার পছন্দের কমিটিকে সুপারিশ করছেন। এই বিষয়টি অবগত হয়ে সেচ কমিটির ম্যানেজার হোসাইন আহমদ ওইদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে নিরপেক্ষ তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য আবেদন করেছেন। সেচ কমিটির ম্যানেজার হোসাইন আহমদ বলেন, তুচ্ছ অভিযোগে তদন্ত কর্মকর্তা মহোদয় এক তরফা তদন্ত করে আমাদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। যার কোনও সত্যতা নেই। আমরা কৃষিকাজ যাতে ব্যাহত না হয় সেজন্য বিএডিসির ভাড়া পরিশোধ, পল্লী বিদ্যুৎ সংযোগের জামানত প্রদানসহ আনুষঙ্গিক প্রায় সাড়ে তিন লক্ষ টাকা স্কিমে খরচ করেছি। এখন মওসুম চলে যাচ্ছে। কৃষকরা বিপাকে পড়েছেন। আমরা ন্যায়বিচারের স্বার্থে মামলাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করেছি। সহকারী প্রকৌশলী কাজি হোসেন আর রাফি বলেন, আমি আদালতের নির্দেশে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি যে সিদ্ধান্ত নিবেন সেটাই আমরা মেনে নেবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা