সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন
এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাবের উদ্যোগে উত্তরণ ক্লাব ও ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এমএ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই ফল প্রকাশ করেন স্কুলের সহকারী শিক্ষক ও এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক নীহার রঞ্জন দাস। এরপর তা প্রকাশ করে ডুংরিয়া উত্তরণ ক্লাব। এসময় উপস্থিত ছিলেন উত্তরণ ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উত্তরণ ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, জুয়েল আহমদ, আমিনুল হক ও সৈয়দুর রহমান প্রমুখ। মেধা তালিকায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর এই তিন উপজেলা থেকে ১ম গ্রেডে-১০ জন এবং ২য় গ্রেডে-১৫ জন করে মোট-২৫জন। তিন উপজেলার ৭৫ জন পরীক্ষার্থী ‘এম.এ. মান্নান প্রাথমিক মেধা বৃত্তি’র জন্য মনোনীত হয়। এর আগে গত ২৯ নভেম্বর ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, প্রাথমিক স্তরে শিশুদের মেধামূল্যায়নের সোপান হিসেবে ‘এম.এ.মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা’ অত্যন্ত সফলতার সাথে ২৫ বছর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা