সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

হত্যা-ধর্ষণসহ ১২ মামলার পলাতক আসামি সোহাগ গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৩৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১০:১৪:৪৯ পূর্বাহ্ন
হত্যা-ধর্ষণসহ ১২ মামলার পলাতক আসামি সোহাগ গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি, চোরাকারবারি ও মারামারিসহ অন্তত ১২টি মামলার পলাতক আসামি মো. আর্শাদুল ইসলাম সোহাগ (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের জইতপুর গ্রামের মো. আকরাম আলীর ছেলে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি ও মারামারিসহ এক ডজন মামলার পলাতক আসামি আর্শাদুল ইসলাম সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নম্বর-১১, তারিখ ২০/০৯/২০২৫ খ্রিষ্টাব্দসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকা মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন