সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৯:০০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৯:০০:৪৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি আহমেদ নূর আলবাব, অর্থস¤পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো. হেলাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় বাংলা ও আরবি সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে তুলনামূলক আলোচনা করেন- মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, কবিতা পাঠ করেন আহমদ নূর আলবাব, মো. সাজাউর রহমান, মো. হেলাল আহমেদ ও শাহ মো. কামরুজ্জামান। আড্ডায় জানানো হয়, প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ নিয়মিত অনুষ্ঠিত হবে। আগামী রবিবার থেকে ‘দৈনিক সুনামকণ্ঠ' পত্রিকায় নিয়মিত ‘কণ্ঠসাহিত্য’ পাতা প্রকাশিত হবে। কণ্ঠসাহিত্য পাতায় লেখা প্রকাশে আগ্রহীগণকে ফঁষধষ৪২৬১@মসধরষ.পড়স (০১৮৮৬৭৫৮৪৯৮) ঠিকানায় লেখা পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ