সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ
দোয়ারাবাজারের গ্রোথ সেন্টার মার্কেট

কোটি টাকার মার্কেট এখন গরু-ছাগলের বিচরণক্ষেত্র

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১০:১৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১০:২৩:১২ পূর্বাহ্ন
কোটি টাকার মার্কেট এখন গরু-ছাগলের বিচরণক্ষেত্র
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রোথ সেন্টার মার্কেট আজোবধি চালু হয়নি। অব্যবস্থাপনা ও দীর্ঘ সময় ধরে ব্যবহৃত না হওয়ায় মার্কেটটি এখন গরু ও ছাগলের অবাধ বিচরণক্ষেত্র, পাশাপাশি পরিত্যক্ত শেডে মাদকসেবী ও জুয়াড়িদের উপস্থিতিও লক্ষ করা গেছে।
২০০৮ সালে উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলোর পাশে নির্মিত এই গ্রোথ সেন্টার মার্কেটে মহিলা বিপণি বিতান, মাছ-মাংস-সবজির আলাদা আলাদা শেড, কসাইখানা, টিউবওয়েল, বৈদ্যুতিক পাম্প ও টয়লেট রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, এত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও মার্কেট চালু না হওয়ায় উপজেলা ভূমি অফিস, মধ্য ও পশ্চিম বাজারে যানজট ও পরিবেশ দূষণ বেড়েছে। মাছিমপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, মার্কেটটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। নদীর পাড়ে নির্মিত হলে ব্যবসায়ীদের সুবিধা হতো।
সদর ইউনিয়নের সাবেক (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী জানান, তৎকালীন প্রশাসন ও ক্ষমতাসীন সরকারের অসহযোগিতার কারণে মার্কেট চালু করা যায়নি। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এটি চালু করার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী জসীম উদ্দিন বলেন, স্থানীয় ব্যবসায়ীদের আগ্রহ না থাকার কারণে মার্কেট চালু হয়নি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, স্থানীয়দের সহযোগিতা থাকলে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯