সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

শান্তিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:৫২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:৫২:৫০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিন শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে অবস্থিত জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে শহীদ তালেব উদ্দিন, শহীদ কৃপেন্দ্র দাস ও নাম না জানা আরেক শহীদের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, বীর মুক্তিযোদ্ধা অবনী বিশ্বাস ও মসদ আলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমেদ, সদস্য তোফায়েল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী সুনামগঞ্জ ত্যাগের সময় বন্দি অবস্থায় আবু তালেব, কৃপেন্দ্র দাস ও নাম না জানা অপর এক মুক্তিযোদ্ধাকে আহসানমারা ফেরিঘাট এলাকায় গুলি করে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরদিন ৭ ডিসেম্বর সকালে নদীতে ভেসে ওঠে তিনটি মরদেহ। পরে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একত্রে একটি কবরে দাফন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক