সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন
চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ২
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারের জান্নাত অটো হাউজের ভেতর থেকে গত শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে একটি ইজিবাইকসহ দুইজন ব্যক্তিকে আটক করেন স্থানীয় লোকজন। ধর্মপাশা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গত বৃহ¯পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার বাড্ডা থানাধীন একটি গ্যারেজ থেকে ইজিবাইক চুরি হয়। এই চুরি হওয়া ইজিবাইকটি গত শনিবার বিকেল তিনটার দিকে বিক্রির জন্য ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে এনে জান্নাত অটো হাউজের ভেতরে রাখা হয়। এটি বিক্রি করার চেষ্টা করলে বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় লোকজন এটি চুরি হওয়া ইজিবাইক বলে ধারণা করেন। পরে এ ঘটনায় জড়িত গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের সাগর মন্ডল (২৮) ও তার সহযোগী ধর্মপাশা উপজেলার কুর্শিবাড়ী গ্রামের এন্টাস মিয়া (২৭)কে আটক করেন। খবর পেয়ে ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার ও এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে তাদের দুজনকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স