সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. মিজানুর রহমান উজ্জ্বল (৪৭) তার পরিবারের সদস্যদের নিয়ে বসতভিটায় অবস্থান করছিলেন। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো. রৌশন মিয়া, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় অভিযোগকারী মো. মিজানুর রহমান উজ্জ্বল, তার স্ত্রী নাজমা বেগম ও ছেলে নাঈম হাসান নাইম গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি প্রদান করে এবং ভবিষ্যতে মামলা করলে আরও ভয়াবহ পরিণতির হুমকি দেয়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. মিজানুর রহমান উজ্জ্বল দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা