সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন
বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
স্টাফ রিপোর্টার :: শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় সুনামগঞ্জবাসী স্মরণ করেছেন জাতির সূর্যসন্তানদের। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পিটিআই বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সুনামগঞ্জ পৌরসভা, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, জেলা মহিলা পরিষদ, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ জনতাও সেখানে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদনকালে তারা বলেন, ১৯৭১ সালের ঘৃণ্য হত্যাকান্ডে জড়িত ঘাতক ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এখনও যারা তাদের দোসর হিসেবে সক্রিয় রয়েছে, তাদের অপতৎপরতা বন্ধ করার দাবি জানান তারা। দেশের ও জাতির শত্রুরা সুযোগ পেলে আবারও আঘাত হানতে পারে - তাই তাদের প্রতিহত করা জরুরি বলে জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ‎জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে একটি কালো দিন। এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন