সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি

বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:৩৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:৩৭:১৮ পূর্বাহ্ন
বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি
সুনামকণ্ঠ ডেস্ক :: স¤পূর্ণ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দেশের বিচার বিভাগ কখনো পুরোপুরি স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রবিবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া সমাপনী ও বিদায়ী অভিভাষণে তিনি এ কথা বলেন। আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি অবসরে যাবেন। অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটাই তার সর্বশেষ অভিভাষণ। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কারের শুরুতেই তাকে নীরবতা ভাঙতে হয়েছিল। তিনি পরবর্তী বিচারপতির সাহায্যের জন্য বিচার বিভাগের নীতিমালা প্রণয়ন করছেন। তিনি বলেন, এ দেশের বিচার বিভাগ কখনও পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায়নি। তিনি বলেন, বিচার বিভাগে লোকবল সংকট থাকা সত্ত্বেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন, তা অবিশ্বাস্য। অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে দায়িত্ব পালন করতে বলেন। প্রধান বিচারপতি বলেন, অন্তরে ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তির চাপে ভয় পাওয়া যাবে না। বিচার বিভাগের সুদিনের স্বপ্নে যতই মোহিত হই না কেন, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই। তিনি সমাপনী অভিভাষণে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ গত বছর ১১ আগস্ট ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪