সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

১ জানুয়ারি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
১ জানুয়ারি শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে সব বই মন্ত্রণালয়ের হাতে এসেছে।
শনিবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।
বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষক হওয়ার আগেই পেশাগত কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সের মাধ্যমে যারা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান, তারা আগে থেকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এতে কমিটেড শিক্ষক তৈরি হবে এবং প্রাথমিক শিক্ষায় সামগ্রিকভাবে ইতিবাচক ফল আসবে। উপদেষ্টা আরও বলেন, অনেক দেশে প্রাথমিক শিক্ষক হতে হলে আগাম যোগ্যতা, বিশেষ প্রশিক্ষণ - এমনকি লাইসেন্স বাধ্যতামূলক। চিকিৎসকদের মতো শিক্ষকদের ক্ষেত্রেও লাইসেন্স ব্যবস্থার পরিকল্পনা রয়েছে আমাদের, তবে তা দূরবর্তী সময়ে বাস্তবায়ন করা হবে। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিষয়টি বেতন কমিশনের আওতাধীন। সরকারের অবস্থান কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা যায়, এটি বাস্তবায়ন হবে।
তিনি বলেন, পরীক্ষা চলাকালে আন্দোলন যুক্তিযুক্ত ছিল না। তবে শিক্ষকদের দাবিকে অযৌক্তিক বলা হয়নি। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মন খারাপ হলেও পুনরায় পরীক্ষা নেওয়ায় তা পুষিয়ে যাবে।
নেপ সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং নেপের পরিচালনায় ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম চালু হবে। পাইলটিং ভিত্তিতে দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এ কার্যক্রম শুরু হবে। পিটিআইগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া। ১০ মাস মেয়াদি এ কোর্সটি অনাবাসিক ও বৈকালিক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪