সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি’র মিছিল

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:০১:১৪ পূর্বাহ্ন
হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি’র মিছিল
স্টাফ রিপোর্টার :: জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি’র ওপর গুলি নিক্ষেপ এবং চট্টগ্রাম- ৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরদিনই পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী চক্র ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এর আগে ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর একইভাবে হামলা করা হয়। আমরা এসব হামলার তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ ত ম মিসবাহ, কাজী নাছিমউদ্দীন লালা, ফুল মিয়া, সোহেল মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অমর খৈয়াম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালার চান, নুরুল আলম, কামরুল হাসান রাজু, মঈনুদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উবাইদুল ইসলাম, রমজানুল করিম পাপন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা