সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ফিজিতে ওয়ার্ক পারমিট পাওয়া প্রবাসীদের শীর্ষে বাংলাদেশিরা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন
ফিজিতে ওয়ার্ক পারমিট পাওয়া প্রবাসীদের শীর্ষে বাংলাদেশিরা
সুনামকণ্ঠ ডেস্ক :: দ্বীপ দেশ ফিজির কর্মক্ষেত্রে দ্রুতই জায়গা করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকারের হিসাবে চলতি বছরের প্রথমার্ধে বিদেশি কর্মীদের মধ্যে সর্বাধিক সংখ্যক ওয়ার্ক পারমিট পেয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। শনিবার স্থানীয় গণমাধ্যম ফিজি টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু করা বিদেশিদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে আছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পিও টিকোডুয়াডুয়া দেশটির সংসদে এ তথ্য জানিয়েছেন। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, উল্লেখিত সময়ের মধ্যে দেওয়া ২ হাজার ৯টি ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৭১৩টিই পেয়েছেন বাংলাদেশের নাগরিকেরা। সাম্প্রতিক বছরগুলোতে ফিজির নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ২৪৫ জন চীনা নাগরিককেও ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। এছাড়া ১৮৪ জন ভারতীয় নাগরিক ওয়ার্ক পারমিট পেয়েছেন। এছাড়া ১৩০ জন ফিলিপাইনের নাগরিক, ১০৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, ১০৫ জন অস্ট্রেলিয়ার এবং ৬৭ জন ইন্দোনেশিয়ার নাগরিককে ওয়ার্ক পারমিট দিয়েছে ফিজি। উল্লেখ্য, ফিজি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপপুঞ্জ। তিন শতাধিক ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই দেশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু