সুনামগঞ্জ , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে : মির্জা ফখরুল একটি দল ‘বেহেশতের টিকিট’ বিক্রির নামে শিরক করছে : তারেক রহমান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান কেন সিলেট থেকেই বিএনপি শুরু করে নির্বাচনী প্রচারণা? আজ সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু বাঁধ নির্মাণকাজে কঠোর নজরদারির নির্দেশ দিলেন জেলা প্রশাসক প্রতীক পেলেন প্রার্থীরা, আজ থেকে শুরু প্রচার-প্রচারণা আনোয়ার হোসেন ও জয়নুল জাকেরীনকে বিএনপি থেকে বহিষ্কার এক মঞ্চে মিলন-মিজান পথ্য সরবরাহের দরপত্রে অনিয়ম, ন্যায্যতা ও স্বচ্ছতার নির্দেশ স্বাস্থ্য বিভাগের সংযোগ নিয়ে পল্লীবিদ্যুতের টালবাহানা অগভীর এক ক্লোজারেই বরাদ্দ ১৯ লাখ এবার ছাগল চরবে না, ভোটকেন্দ্র মুখরিত থাকবে : ধর্ম উপদেষ্টা ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে : প্রধান উপদেষ্টা শহর থেকে গ্রাম-গণভোটের বার্তায় মুখর সুনামগঞ্জ ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে জামালগঞ্জে সভা

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:৩৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:২১:০২ পূর্বাহ্ন
নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে জামালগঞ্জে সভা ছবি: বক্তব্য রাখছেন মালিক সমিতির সভাপতি এড. নাসিরুল হক আফিন্দী
স্টাফ রিপোর্টার::
নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে জামালগঞ্জে একতা স্টিলবডি নৌ পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের দুর্লভপুর বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট নাসিরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ একতা স্টিলবডি নৌ পরিবহন মালিক সমিতির সহ সভাপতি ফুল মিয়া, কোষাধ্যক্ষ ওমর ফারুক, সদস্য জহুর মিয়া, সাইদুর রহমান, মতিউর রহমান, ইলিয়াস মিয়া, নজরুল ইসলাম, সুমন মিয়া, লিমন মিয়া, আব্দুন নুর, ধীমান বৈদ্য ও আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা গভীর উদ্বেগের সাথে বলেন, আমরা নৌকা মালিকরা দীর্ঘদিন যাবত নদীপথে বালু-পাথর ও বিভিন্ন পণ্য পরিবহনের ব্যবসা করে আসছি। কিন্তু বিআইডব্লিউটিএ’র নামে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত চাঁদা আদায় ও জামালগঞ্জ উপজেলা পরিষদ থেকে কুটগাড়ি নামে ইজারা নেওয়া ব্যক্তিরা নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত আদায় করছে। যা আমাদের ব্যবসায়ীদের ব্যবসা করা চরম অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেছে। আমরা অবিলম্বে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে অতি দ্রুত অতিরিক্ত চাঁদা আদায় বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আমরা ব্যবসায়ীরা বড় আন্দোলনে মাঠে নামতে বাধ্য হব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ