সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:২২:৫১ পূর্বাহ্ন
পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সুনামগঞ্জ সদর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দুই ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী গৌরারং ইউনিয়ন পরিষদ ও কাঠইর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে এই গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী, মুফতি সামছুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও খায়রুল ইসলাম, সার্ভেয়ার কাম কানুনগো মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
এছাড়াও গণশুনানিতে গৌরারং ও কাঠইর ইউপির সদস্যবৃন্দ, উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন বলেন, এই গণশুনানির উদ্দেশ্য হলো হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করা।
তিনি বলেন, আগামী বোরো মৌসুমের আগে ফসল রক্ষায় গুরুত্ব দিয়ে সব বাঁধ নির্মাণ ও মেরামত কাজ সর্বোচ্চ স্বচ্ছতা ও মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। গণশুনানিতে স্থানীয় কৃষকরাও তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি