সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৫:০৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৫:১০:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ছবি: সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে চলছে বিজিবির তল্লাশী
স্টাফ রিপোর্টার::
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার জেরে দেশের অভ্যন্তরে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী সড়কে বিজিবির তল্লাশি ও টহল কার্যক্রম বিশেষভাবে জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হয়েছে, যাতে সীমান্তে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে। এছাড়াও, যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং বা রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনসাধারণের চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ