সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

ছাতকে সাংবাদিকদের সঙ্গে ওসি’র মতবিনিময়

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:০২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:০২:৫৪ পূর্বাহ্ন
ছাতকে সাংবাদিকদের সঙ্গে ওসি’র মতবিনিময়
ছাতক প্রতিনিধি :: ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের আমন্ত্রণে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার রাত ৮টায় ওসির কার্যালয়ে আয়োজিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় নবাগত ওসি মোহাম্মদ মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) রনজন কুমার ঘোষ, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, সহপ্রচার স¤পাদক আমিনুল ইসলাম আজির, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, তমাল পোদ্দার, আমির আলী, সেলিম মাহবুব, সুজন তালুকদার, জামিল আহমদ, লোকমান হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে স¤পন্ন করতে পুলিশের ভূমিকা নিয়েও গুরুত্ব সহকারে মতবিনিময় করেন ওসি মিজানুর রহমান। তনি বলেন, দায়িত্বকালীন সময়ে ছাতকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করবো। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও জানান, নিরপেক্ষ অবস্থান বজায় রেখে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স