সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা
স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা হিসেবে যারা দায়িত্বপালন করবেন, তাদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মাঠ প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরও দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহ¯পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি তালিকার প্রজ্ঞাপন জারি করা হয়। সুনামগঞ্জের পাঁচটি আসনের জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, ধর্মপাশা উপজেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। একই আসনের জামালগঞ্জ উপজেলার দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর এবং মধ্যনগর উপজেলার দায়িত্বে উজ্জ্বল রায়। সুনামগঞ্জ-২ আসনের দিরাই উপজেলার দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এবং শাল্লা উপজেলার দায়িত্বে পিয়াস চন্দ্র দাস। সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার দায়িত্ব পেয়েছেন ক্রমান্বয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। সুনামগঞ্জ-৪ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার জন্য নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন এবং বিশ্বম্ভরপুর উপজেলার জন্য আবদুল মতিন খান। সুনামগঞ্জ-৫ আসনে ছাতক উপজেলার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা ও দোয়ারাবাজার উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি