সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তফসিলকে স্বাগত জানালো জামায়াত

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:১৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:১৯:২৯ পূর্বাহ্ন
তফসিলকে স্বাগত জানালো জামায়াত
সুনামকণ্ঠ ডেস্ক :: একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহ¯পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি দীর্ঘ সময় অপেক্ষা করছিল যে আমাদের সামনের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং শিডিউলটা কখন ঘোষণা হবে। কিছুটা অনিশ্চয়তা ও সন্দেহ, সংশয়ে আমরা ছিলাম। আজকে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। ঘোষিত তফসিলকে জাতির সঙ্গে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি- এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবৈধ করেছি। আমরা আশা করবো যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবেন। তিনি কয়েকটি বিষয়কে উল্লেখ করে জুবায়ের বলেন, সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদকে জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করবো না যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করবো যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করার সর্বোচ্চ দায়িত্বটা এখন নির্বাচন কমিশনের ওপরে। এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন। আমরা সেটা প্রত্যাশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী