সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

ধানের শীষকে বিজয়ী করতে ১ আসনে সবাই ঐক্যবদ্ধ: আনিসুল

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:১৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:২১:৫৭ পূর্বাহ্ন
ধানের শীষকে বিজয়ী করতে ১ আসনে সবাই ঐক্যবদ্ধ: আনিসুল
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সম্পাদক মো. আনিসুল হক বলেছেন, তারেক রহমানের ৩১ দফা দেশকে সঠিক পথে ফেরানোর রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপি আজ এক মঞ্চে ঐক্যবদ্ধ। তিনি বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে জনগণেরই বিজয় হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাচনা বাজারে ঐতিহাসিক বটতলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে সাচনা বাজারে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। স্লোগান, ব্যানার, পোস্টারসহ পুরো এলাকা ছড়িয়ে পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সুনামগঞ্জ-১ আসনের সবচেয়ে অবহেলিত সড়ক তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশার সঙ্গে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে জামালগঞ্জ-সাচনা নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণ করা হবে। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, নতুন শিক্ষা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ এ চার উপজেলার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ,আজাদ হোসনে বাবলু, ইকবাল হাসান, নূরে ফরায়েজি, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর