সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালগঞ্জে ‘ভাইয়াপি’ কুস্তি খেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:১২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:১২:৪৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে ‘ভাইয়াপি’ কুস্তি খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে সামাজিক সম্প্রীতির বড় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো ভাইয়াপি (বন্ধুত্বপূর্ণ) কুস্তি খেলা। স্থানীয়ভাবে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী কুস্তি এখন শুধুই খেলা নয় -এটি সামাজিক মিলন, ঐতিহ্যের ধারাবাহিকতা ও সমাজের শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও বিবেচিত হয়। “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” - এই স্লোগানকে সামনে রেখে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় বৃহ¯পতিবার দিনব্যাপী দুর্লভপুর গ্রামের মাঠে জামালগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে নলুয়ারপাড় পঞ্চগ্রাম ও দুর্লভপুর গ্রামের মধ্যে কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। ভাটি বাংলা কুস্তি ফেডারেশনের সভাপতি নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর পিএফজির এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ ও জামালগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শরিফ আহমদের যৌথ সঞ্চালনায় প্রতিযোগিতা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলা কুস্তি ফেডারেশনের সাধারণ স¤পাদক আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা। দিনব্যাপী উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় ৪-৩ পয়েন্টে নলুয়ারপাড় পঞ্চগ্রাম দল বিজয়ী হয়। সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল হক আফিন্দী বলেন, কুস্তি আমাদের ঐতিহ্যবাহী খেলা। এবারের আয়োজন ছিল ব্যতিক্রম। কারণ উপজেলার কিছু তরুণ শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান নিয়ে মাঠে নেমেছে। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংঘাত ভুলে তারা শান্তির বাংলাদেশ গড়তে চায়। আমরা তাদের পাশে থাকতে পেরে আনন্দিত। তরুণরা খেলার সাথে যুক্ত থাকলে মাদক থেকে দূরে থাকবে, সুস্থ থাকবে। সভায় বক্তারা বলেন, একটি উদার, অসাম্প্রদায়িক, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং রাজনৈতিক ও সামাজিক সংঘাত কমিয়ে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের মাঝে কুস্তির ঐতিহ্যবাহী গামছা ও জার্সি বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন