সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সদর উপজেলায় বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গণশুনানি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১০:৫৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১০:৫৪:৪০ পূর্বাহ্ন
সদর উপজেলায় বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গণশুনানি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সুনামগঞ্জ সদর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দুই ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সুরমা ইউনিয়ন পরিষদ ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে এই গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই, সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খোরশেদ মিয়া, উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও খায়রুল ইসলাম, সার্ভেয়ার কাম কানুনগো মো. রুহুল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা বিকাশ রঞ্জন দাস উপস্থিত ছিলেন। এছাড়াও গণশুনানিতে সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন বলেন, এই গণশুনানির উদ্দেশ্য হলো হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্প স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষি আমাদের অর্থনীতির একটি বড় স্তম্ভ। বোরো ধান জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে হাওরের কৃষকরা প্রায়ই ক্ষতির মুখে পড়েন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার ফসল রক্ষা বাঁধকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে গ্রহণ করেছে এবং সময়মতো মানসম্মত বাঁধ নির্মাণের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন আরও বলেন, আগামী বোরো মৌসুমের আগে ফসল রক্ষায় গুরুত্ব দিয়ে সব বাঁধ নির্মাণ ও মেরামত কাজ সর্বোচ্চ স্বচ্ছতা ও মান বজায় রেখে স¤পন্ন করতে হবে। গণশুনানিতে স্থানীয় কৃষকরাও তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স