সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:০২:১৫ অপরাহ্ন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মতিউর রহমান খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, সার্জেন্ট (অব.) গোলাম রব্বানী, ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, সুনামগঞ্জ সদর স্কাউটস সম্পাদক বুরহান উদ্দিন, আরডিএস-এর মিজানুল হক, মানবাধিকার কর্মী মিজানুল হক সরকার, তাজুল ইসলাম ও শহীদ আহমেদ। এছাড়াও র‌্যালিতে অংশগ্রহণ করেন অধিকার সুনামগঞ্জ জেলা শাখা, এডাব জেলা শাখা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসক), জাতীয় মানবাধিকার সোসাইটি, এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার জেলা শাখাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। র‌্যালি শেষে পৌর শহরের লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অধিকার সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিকার সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুহাম্মদ আমিনুল হক। শেখ সামায়ূন রাশেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল, শিক্ষক রওশন আরা রুবি, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, সাংবাদিক সুলেমান কবির, রাজু আহমেদ রমজান, মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের অঙ্গীকার হতে হবে- কোনোভাবেই যেন মানুষ নারী নির্যাতন, সহিংসতা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার না হয়। তারা আরও বলেন, দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা