সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ

শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:১৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:১৮:১১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন কয়ছর এম আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের পূর্ব হাটিতে অগ্নিকা-ে বসতঘর হারানো সাত পরিবারের মাঝে উপহারস্বরূপ ঢেউটিন বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ। কয়ছর এম আহমদের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের প্রায় তিন লাখ টাকার টেকসই ৩২ বান টিন প্রদান করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কয়ছর আহমদের পক্ষে ক্ষতিগ্রস্তদের কাছে ঢেউটিন হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ। এ সময় তারা বলেন, গত রোববার রাতে আকস্মিক আগুন লেগে বীরগাঁও গ্রামের ৭টি পরিবারের সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, মানবিক নেতা কয়ছর এম আহমদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণের সব টিন দেয়ার ঘোষণা দেন। বুধবার সকালে তিনি ৩২ বান টিন এবং অন্যান্য জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। তার পক্ষ থেকে আমরা এসব টিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছি। ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা করার জন্য তিনি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছেন। আশা করি সরকারিভাবেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সব ধরনের সহযোগিতা পাবে। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, সদস্য সিপাউর রহমান, দুলেন আহমদ, মুহিবুর রহমান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সহ-সাধারণ সম্পাদক নুর আহমদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বিএনপি নেতা হরমুজ আলী, যুবদল নেতা সাইফুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ