তাহিরপুরে বারকি নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ
- আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:১৪:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:১৪:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে দুটি বারকি নৌকাসহ বিপুল পরিমাণ পেঁয়াজ ও চিনি জব্দ করেছে বিজিবি। বুধবার ভোররাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পেঁয়াজ ও চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে লাউরগড় বিওপি সদস্যরা মালিকবিহীন অবস্থায় দুটি বারকি নৌকাসহ ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত বারকি নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ