সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৪৬:১৬ পূর্বাহ্ন
ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ছাতক প্রতিনিধি :: ছাতকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহমান, পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা শাখার চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাজি আব্দুস সামাদ ও ব্যবসায়ী আব্দুস সাত্তার। এছাড়া আলোচনা সভা ও মানববন্ধনে বক্তব্য ও উপস্থিতি দেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির, দিলোয়ার হোসেন, কাস্টমস ও ভ্যাট সার্কেল অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহমুদুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখা ম্যানেজার কাজল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মণ জয়, জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল, পেপার মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তমাল পোদ্দার, কাজল চন্দ্র দাস, সিমেন্ট কো¤পানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ মজুমদার, বিট ফরেস্ট কর্মকর্তা বশির আহমদ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কো¤পানি সিলেট বিভাগীয় প্রধান মর্তুজা মিয়া তালুকদার, ব্যবসায়ী আব্দুর রহমান, সাংবাদিক আরিফুর রহমান মানিক, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আয়াতুজ্জমান, সমবায় অফিসের রজত কান্তি দাস, শিক্ষার্থী শাহিন আহমদ, ঋত্বিক পাল, জামাল উদ্দিন, দিগি¦জয় কর রাজু, সোহেল আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স