সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
প্রথম আলোর উদ্যোগে জনমত জরিপ

দুই-তৃতীয়াংশ মানুষের মত-নির্বাচনে বিএনপি জিতবে

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৪২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৪২:০৩ পূর্বাহ্ন
দুই-তৃতীয়াংশ মানুষের মত-নির্বাচনে বিএনপি জিতবে
সুনামকণ্ঠ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করছেন দেশের ৬৬ শতাংশ মানুষ। নির্বাচন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের শিরোনাম ছিল, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ-২০২৫’। এতে বলা হয়েছে, বিএনপির পরই জনগণের পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। জরিপে অর্ধেকের বেশি নাগরিকের মত, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি প্রায় এক-তৃতীয়াংশ মনে করেন, জামায়াতে ইসলামী জিতলেও দেশ ভালোভাবে পরিচালিত হবে। ‘সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশিসংখ্যক আসন পাবে’ - এমন প্রশ্নে প্রায় ৬৬ শতাংশ মানুষ জানিয়েছে, বিএনপিই সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে। নারী-পুরুষ ও বিভিন্ন বয়সশ্রেণির অংশগ্রহণকারীদের মধ্যেও মতামতে তেমন পার্থক্য নেই। অন্যদিকে প্রায় ২৬ শতাংশের ধারণা, বেশি আসন পাবে জামায়াতে ইসলামী। একই প্রশ্নে ৭ শতাংশের কিছু বেশি মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বেছে নিয়েছেন শূন্য দশমিক ৮ শতাংশ। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলেছেন শূন্য দশমিক ১ শতাংশ অংশগ্রহণকারী। আর মাত্র শূন্য দশমিক ১ শতাংশ উত্তরদাতা জাতীয় পার্টির (জাপা) কথা বলেছে। নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে উপকার হবে-এমন প্রশ্নে প্রায় ৫৭ শতাংশ মানুষ বিএনপিকে সর্বোত্তম বলে মনে করেছে। সাড়ে ৩২ শতাংশ মানুষ মনে করেছে, জামায়াতে ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে। অন্যদিকে আওয়ামী লীগ জয়ী হলে দেশের জন্য ভালো হবে মনে করেন সাড়ে ৮ শতাংশ মানুষ। এনসিপি জয়ী হলে দেশের ভালো হবে বলে মনে করছে শূন্য দশমিক ৯ শতাংশ মানুষ। পাশাপাশি জাতীয় পার্টি (জাপা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শূন্য দশমিক ১ শতাংশ মানুষ মত দিয়েছে। উল্লেখ্য, জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এ জরিপটি পরিচালিত হয়। এতে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮-৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন ছিলেন। তথ্য সংগ্রহ করা হয় গত ২১-২৮ অক্টোবর। জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারে। একই সঙ্গে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স