সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

জামায়াতের পাখনা গজিয়েছে, লন্ডন থেকে ভয় দেখায় বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৩৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৩৮:১৬ পূর্বাহ্ন
জামায়াতের পাখনা গজিয়েছে, লন্ডন থেকে ভয় দেখায় বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতে ইসলামী এখন ‘নতুন চেতনার’ কথা বলে ধর্মের ব্যবসা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এখন পাখনা গজিয়েছে। এছাড়া বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয় লন্ডন থেকে। আমরা কাউকে ভয় পাই না - না বাস্তবে, না অনলাইনে। মঙ্গলবার জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতে তারা (জামায়াত) কিছু ভালো কাজ করলেও সেই সাফল্য বেশিদিন টেকেনি। ডাকসুর নির্বাচন শেষ হওয়ার দুই মাসের মধ্যেই তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে সারা দেশে জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব দেশবাসী কখনো চায়নি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার দায় বিএনপির ব্যর্থতার ওপরই বর্তায়। সেই ব্যর্থতার কারণেই দেশে এক-এগারোর সরকার এসেছিল, যার সময় দেশের প্রায় সব তরুণই নিপীড়নের মুখোমুখি হয়েছিলেন। তার মতে, গত ১৫ বছরের শেখ হাসিনার দীর্ঘ শাসন টিকে থাকার পেছনেও বিএনপির ব্যর্থতাই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এনসিপির এই নেতা বলেন, আমরা যখন দেশের জন্য নতুন পথ তৈরি করতে চাইলাম, তখন তারা ইতিহাসের রং বদলে আবার সামনে এলো। এবার তারা তুলে ধরলো মুক্তিযুদ্ধের কার্ড, যা তাদের মুখে কখনোই সত্যিকারের উচ্চারিত হতে দেখিনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে, আর এখন এসেছে নতুন চেতনার ব্যবসাদার। তার অভিযোগ, জামায়াতে ইসলামী এখন নতুন চেতনার কথা বলে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশে চেতনা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে চাইলে সোজা পথে আসুন। মিষ্টি কথার আড়ালে কী আছে, তা অতীতে আমরা দেখেছি। জামায়াতে ইসলামীর এখন পাখনা গজিয়েছে। এসব ভ-ামি বন্ধ করতে হবে। পাকিস্তানেও জামায়াতে ইসলামী পাখা মেলেছিল, কিন্তু একটি আসনও পায়নি। বিএনপিকে উদ্দেশ করে পাটওয়ারী বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে সব সেক্টরে দুর্নীতি করেছে বিএনপি। এখন আবার তারা ধর্মভিত্তিক নতুন প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টায় রয়েছে। আগে একই প্লেটে খেতো, এখন প্লেট আলাদা; ভাত তাদের, তরকারি জামায়াতের। জামায়াত দুর্নীতির জন্য সমানভাবে দায়ী। তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতে ইসলামী আসনের লোভ দেখিয়ে আন্দোলনের নেতাদের কিনে নেয়ার চেষ্টা করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা